1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 20, 2026, 12:26 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

কিউবায় বাংলাদেশের অনাবাসিক দূতাবাস: রাষ্ট্রপতি বারমুদেজের কাছে ডঃ খলিলুর রহমানের পরিচয় পত্র পেশ

  • প্রকাশিত : রবিবার, এপ্রিল ১৬, ২০২৩
  • 265 বার পঠিত

কানাডায় নিযুক্ত বাংলােদেশের রাষ্ট্রদূত ড. খলিলুর রহমান অনাবাসিক রাষ্ট্রদূত হিসাবে আজ কিউবার রাজধানী
হাভানার প্রেসিডেন্সিয়াল প্যালেসে এক আড়ম্বরপুর্ণ অনুষ্ঠানে দেশটির মহামান্য রাষ্ট্রপতি Miguel Dîaz-
Canel Bermûdez-এর নিকট পরিচয় পত্র পেশ করেন। এর আগে প্রেসিডেন্সিয়াল প্যালেসে পৌঁছালে
সেখানকার একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। পরিচয় পত্র প্রদানের আনুষ্ঠানিকতা শেষে কিউবার মহামান্য রাষ্ট্রপতি ও নব নিযুক্ত রাষ্ট্রদূত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় দেশটির মাননীয় পররাষ্ট্র মন্ত্রী জনাব Rodrîguez Parrilla উপস্থিত ছিলেন।

কিউবার মহামাব্য রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  এবং কিউবার বিপ্লবী নেতা  ও সাবেক
রাষ্ট্রপতি ফিদেল ক্যাস্ট্রোর যৗথ উদ্যোগে প্রতিষ্ঠিত দীর্ঘদিনের বন্ধুত্বপুর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোকপাত করেন।  তিনি দুই দেশের মধ্যে কুটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর থেকে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বের বন্ধনের কথা তুলে ধরেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে কিউবার প্রতি বাংলাদেশের সমর্থনের ভূয়সী প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত ১৯৭১ সালে বাংলােদেশের স্বাধীনতা যুদ্ধে কিউবার জনগন এবং বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর নেতৃত্বাধীন সরকারের সমর্থন ও বঙ্গবন্ধু এবং ফিদেল ক্যাস্ট্রোর ব্যাক্ত্বিগত বন্ধুত্বের কথা স্মরণ করেন।

এই প্রসঙ্গে তিনি আমাদের মুক্তিযুদ্ধে ফিদেল ক্যাস্ট্রোর সমর্থনের স্বীকৃতি স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কর্তৃক তাঁকে ২৪ মার্চ ২০১৩ তারিখে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা পুরষ্কার প্রদানের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন। এছাড়াও রাষ্ট্রদূত বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতি কিউবান সরকারের সমির্থনের জন্য মাননীয় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park