1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 20, 2026, 12:42 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক এর নির্বাচন ২৮মে

  • প্রকাশিত : সোমবার, মে ২২, ২০২৩
  • 334 বার পঠিত

মোশাররফ হোসেন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২৩ -২৫ আগামী ২৮মে। এতে অংশগ্রহণ করবেন দুই শতাধিক এলামনাই সদস্য। এবার নির্বাচন হবে হাড্ডাহাড্ডি। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে।

সভাপতি পদে শফিউদ্দিন আহমেদ, ডঃ হুমায়ূন কবির, সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে
এ কে এম খোরশেদ আলম খান ও তানভী এস হক নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করবেন। গঠনতন্ত্র অনুযায়ী সহ সভাপতিসহ অপরাপর পদ গুলো নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ মিলে পূরণ করবেন। ৫জন সহ সভাপতি ৫জন যুগ্ম সম্পাদকসহ মোট ২৯ জন কর্মকর্তা ও সদস্যবৃন্দ তারা চূড়ান্ত করবেন।একই সাথে উপদেষ্টা কমিটি গঠন করবেন।

বাৎসরিক বনভোজন, জাতীয় দিবস পালন করে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক। বর্তমান কমিটি দুবছরে শাটল ট্রেন নামে মনোরম স্মরণিকা প্রকাশ করে। যার আহ্বায়ক ছিলেন যুগ্ম সম্পাদক ডঃ হুমায়ুন কবির।

এদিকে গত শনিবার ও রোববার আসন্ন নির্বাচনে অংশ নিতে প্রার্থীরা ২১৬ # ৩০৯৮ ডেনফোরথ এভিনিউ কানাডা বাংলাদেশ টিভির কার্যালয়ে নির্বাচন কমিশন এর কাছে তাদের আবেদন জমা দেন।
প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ ফখরুদ্দিন, কমিশনার বিনয় মজুমদার, আনোয়ার সাদাত এর কাছে প্রার্থীরা আবেদন জমা করেছেন। আগামী ২৪মে আবেদন প্রত্যাহার করার শেষ সময়। এরপর নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী ও ভোটার তালিকা প্রকাশ করবেন। এ কাজে বর্তমান কমিটির সভাপতি ডঃ এম তোহা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন তাদের সহযোগিতা করছেন।

সভাপতি পদে ১৯৭৯সালে চাকসুর সহ আপ্যায়ন সমপাদক ও রিয়েল এস্টেট ব্যবসায়ি শফিউদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার সভাপতি, কানাডা বাংলাদেশ টিভির প্রধান নির্বাহী ও ফিনান্সিয়াল এডভাইজার বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক ডঃ হুমায়ুন কবির, সংস্কৃতিবিদ, কানাডা চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।

সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সংস্কৃতি সম্পাদক ও নাট্যকার তানভি এস হক ও সদস্য, সংগঠক এ কে এম খোরশেদ আলম খান জোর লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।
চূড়ান্ত বিবেচনায় মোট ২৩৭জন ভোটার ভোট দেবেন ২৮মে ২০২৩, দুপুর ২টা থেকে ৪টা। টররেন্টোর বাইরের সদস্যরা চাইলে অনলাইনে ভোট দিতে পারবেন ।

তবে নির্বাচন কমিশন কোষাধ্যক্ষ পদে কোন প্রতিদ্ধন্ধি প্রার্থী না থাকায় মোঃ হাসান তারিক চৌধূরীকে নির্বাচিত বলে বেসরকারিভাবে জানিয়েছেন ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park