1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 27, 2026, 5:26 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ, সতর্ক থাকবেন যেভাবে

  • প্রকাশিত : শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
  • 318 বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে নিয়মিত সোশ্যাল মিডিয়া ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স) হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেন অনেকেই। ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে প্রতারণা ও জালিয়াতির ঘটনা দিন দিন বেড়েই চলেছে।

ব্যবহারকারীদের বোকা বানাতে নতুন নতুন কৌশল ব্যবহার করছে প্রতারকেরা। তাই বেশ কিছু সোশ্যাল মিডিয়ার প্রতারণার এবং প্রতিকার তুলে ধরা হলো।

১. অপরিচিত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ঘরে বসে চাকরির প্রস্তাব দেওয়া হয়। এতে অল্প সময় কাজ করলেই মিলবে মোটা অঙ্কের বেতন। এমন লোভনীয় প্রস্তাবে সাড়া দিলেই বিপদ। মেসেজ কিংবা ফোন করে এক্ষেত্রে প্রথমে কিছু টাকা জমা দিতে বলা হয়। আর সেই প্রক্রিয়ার ফাঁকেই ব্যাংকের সমস্ত তথ্য হাতিয়ে নেয় জালিয়াতরা। তাই এ ধরনের মেসেজ থেকে দূরে থাকুন।

২. অপরিচিত নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামে ভিডিও কল আসলে এড়িয়ে যাওয়াই ভালো। অনেক সময়ই বন্ধুর বেশে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ভিডিও কল করা হয়। চাওয়া হয় টাকা। সে আহ্বানে সাড়া দিলেই খোয়াতে পারেন নিজের অর্থ।

৩. ফোন করে অনেক সময় বলা হয় আপনার নামে কুরিয়ার সার্ভিস আছে। সেটি নিতে গিয়ে জানানো হয় তা বেআইনি পণ্য ছিল। যার জন্য টাকা দিতে হবে। এই ধরনের কুরিয়ার সার্ভিসের ফোন পেলে সতর্ক থাকুন।

৪. সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিতে লগ্নি করবেন না ভুল করেও। বিশেষ করে এক্ষেত্রে টেলিগ্রাম অ্যাপটি এড়িয়ে চলুন। সম্প্রতি এমন কাজ করে সর্বস্ব হারিয়েছেন অনেকেই।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park