1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 5, 2026, 3:21 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

পর্যায়ক্রমে ওমরাহ পালনের অনুমতি দেয়া হবে: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়

  • প্রকাশিত : বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২০
  • 411 বার পঠিত

পর্যায়ক্রমে মুসল্লিদের পবিত্র ওমরা পালনের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছে সৌদি আরব।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতি মূল্যায়ন ও বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র ওমরাহ পালনের আকাঙ্ক্ষার আলোকে ধাপে ‍ধাপে পবিত্র ওমার পালনের অনুমতি দেয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওমরাহ পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও সতর্কতামূলক ব্যবস্থা নেবে দেশটি।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রথম ধাপ আগামী ৪ অক্টোবর থেকে দেশটির নাগরিক ও বিদেশিরা পবিত্র ওমরাহ পালনের অনুমতি পাবেন।
প্রতিদিন প্রায় ছয় হাজার মুসল্লিকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে।

দ্বিতীয় ধাপ ১৮ অক্টোবর থেকে প্রতিদিন প্রায় ১৫ হাজার মুসল্লি ওমরাহ পালনের অনুমতি পাবেন।

তৃতীয় ধাপ শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে বাইরের দেশ থেকে সৌদি আরবে গিয়ে মুসল্লিদের ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে। এ সময় প্রতিদিন ২০ হাজার মুসল্লি ওমরাহ পালনের অনুমতি পাবেন।

করোনার ঝুঁকি পুরোপুরি দূর হয়ে গেলে চতুর্থ ধাপ শুরু হবে। এই ধাপে পবিত্র কাবা শরিফ স্বাভাবিক অবস্থায় ফিরবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park