1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 22, 2026, 3:08 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে মার্কিন সেনা!

  • প্রকাশিত : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২০
  • 405 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক ধীরে ধীরে আরো অবনতর দিকে যাচ্ছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সেকেন্ড ইন-কমান্ড রিয়ার অ্যাডমিরাল আলী বলেছেন, মার্কিন সেনারা ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে। বুধবার (২৩ সেপ্টেম্বর) লেবাননের আল-মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে আলী ফাদাভি এসব কথা বলেন।

তিনি বলেন, আমেরিকা প্রথমবার ইরান-বিরোধী জোট গঠন করতে ব্যর্থ হয়েছে, যদি তারা একই চেষ্টা চালায় তাহলে আবারো ব্যর্থ হবে। ওয়াশিংটন নতুন করে কোনো বোকামিপূর্ণ তৎপরতা চালালে তেহরান তার কঠোর জবাব দেবে যা তারা কল্পনাও করে নি।

ফাদাভি বলেন, ইরানের ইসলামি বিপ্লবের বিরুদ্ধে আমেরিকার জোট গঠনের প্রচেষ্টা অনেক পুরনো বিষয়; এ প্রচেষ্টা ব্যর্থ হবে। তিনি সতর্ক করে বলেন, আমেরিকা যদি পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বজায় রাখতে চায় তাহলে তাদের মনে রাখতে হবে, মার্কিন সেনারা ইরানি সেনাদের ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে।

অস্ত্র নিষেধাজ্ঞা প্রসঙ্গে ইরানের এ সিনিয়র সেনা কর্মকর্তা কথা বলেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে সক্ষম হবে না আমেরিকা।

সূত্র: পার্সটুডে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park