1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 24, 2026, 10:28 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

হস্তশিল্প রপ্তানিতে কাজ করছে সরকার: বাণিজ্য প্রতিমন্ত্রী

  • প্রকাশিত : মঙ্গলবার, জুন ৪, ২০২৪
  • 215 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

হস্তশিল্প রপ্তানিতে ভূমিকা রাখার জন্য সরকার উদ্যোগ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

মঙ্গলবার (৪ জুন) বাংলাদেশ সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাক্রাফট আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হস্তশিল্পকে বর্ষপণ্য ঘোষণা করেছেন। সারা দেশের উপযুক্ত হস্তশিল্প পণ্য তুলে আনতে প্রকল্প নিয়েছে সরকার। উদ্যোক্তা-কারিগরের মধ্যে সমন্বয় ঘটাতে হবে। রপ্তানি বাড়াতে এবং বাজার সুবিধায় বিশ্বের ২৬টি দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে কাজ করছি।

তিনি বলেন, জাতীয় লজিস্টিক পলিসি-২০২৪ সাপ্লাই চেইনকে আরও উন্নত করতে সহায়তা করছে। হস্তশিল্প ও কারিগর যেন হারিয়ে না যায়, এজন্য কারিগরদের শিল্পী করে তুলতে আগ্রহী সরকার।

বাংলাক্রাফটের সভাপতি এস ইউ হায়দার স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য নাদিয়া বিনতে আমিন, বাণিজ্য সচিব সেলিম উদ্দিন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক বেবী রাণী কর্মকার, বিপিসির প্রধান নির্বাহী নাহিদ আফরোজ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বাংলাক্রাফটের সাবেক সভাপতি আশরাফুর রহমান ও সাবেক সহসভাপতি শহীদ শামীম, শিল্পলোকের স্বত্বাধিকারী শারমিন আফরোজ লাবনী, তাহা হ্যান্ডিক্রাফটের তাসমিনা রুবিসহ হস্তশিল্পের উদ্যোক্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park