1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 28, 2026, 5:08 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ব্যাংক এমডিদের বিদেশ ভ্রমণে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০২৪
  • 174 বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) বিদেশ ভ্রমণে শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন কোনো ব্যাংকের এমডি বা সিইও বিদেশ ভ্রমণে যেতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে না।

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পর্ষদ বা যথাযথা কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ব্যাংকের নিজস্ব বহিঃবাংলাদেশ ভ্রমণ নীতিমালা অনুযায়ী যেতে পারবে। আগে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ১০ দিন আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হতো।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়, ‘ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার অতি প্রয়োজনে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ বা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ব্যাংকের নিজস্ব ভ্রমণ নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশ ভ্রমণ করতে পারবেন। তবে এমডি বা সিইও দেশ ত্যাগের ১০ কর্মদিবস পূর্বে এমডির ভ্রমণের কারণে অনুপস্থিত সময়কালে তার স্থলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি, দাপ্তরিক ফোন, সেল ফোন নাম্বার ও ই- মেইল ঠিকানা ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (ডিভিশন-২) কে লিখিতভাবে জানাতে হবে।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারির এক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ব্যাংকের এমডি বা সিইও বিদেশ ভ্রমণ অতি জরুরি হলে দেশের বাইরে গমনের ১০ কর্মদিবস পূর্বে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে আবেদন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park