1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 5, 2026, 3:19 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন: মালদ্বীপের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুতের পরিকল্পনা করেছিল ভারত

  • প্রকাশিত : বুধবার, জানুয়ারি ১, ২০২৫
  • 260 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিল ভারতের গোয়েন্দা সংস্থা ’র’। গত সোমবার প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানায়।

তারা বলেছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে কর্মরত ‘র’-এর এজেন্ট এ বিষয়ে পরিকল্পনা সাজিয়েছিলেন। ওই সময় চীনপন্থি মুইজ্জু মাত্র কয়েক মাস আগে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এবং মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্যদের প্রত্যাহার করে নিতে দিল্লিকে বাধ্য করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, “জানুয়ারিতে, মুইজ্জু শপথ নেওয়ার কয়েক মাস পর, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসের ’র’ এর কর্মকর্তা তাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেন। তার লক্ষ্য ছিল দুই ভারতীয় মধ্যস্থতাকারীর মাধ্যমে এ কাজ করা হবে। যাদের মালদ্বীপে রাজনৈতিক ও ব্যবসায়িক যোগাযোগ আছে। তাদের মধ্যে একজন হলেন সাবেক পুলিশ কর্মকর্তা শিরিশ থোরাত। তিনি মালদ্বীপে বেসরকারি নিরাপত্তাবাহিনীর কন্ট্রাক্টর হিসেবে কাজ করেছেন এবং তার সঙ্গে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহামেদ নিশাদের যোগাযোগ ছিল। অপরজন হলেন সাভিও রদ্রিগেজ। ভারতের গোয়াভিত্তিক এ প্রকাশক এক সময় বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করেছেন।”

অপরদিকে দেশটির বিরোধী দলও মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিল। এজন্য তারা ভারতের কাছ থেকে ৬ মিলিয়ন ডলার সহায়তা নিত। এসব অর্থ প্রেসিডেন্ট মুইজ্জুর নিজ দলেরসহ অন্তত ৪০ এমপি, পুলিশ ও সেনাবাহিনীর উচ্চপদস্থ ১০ কর্মকর্তা এবং শক্তিশালী তিনটি গ্যাংকে ঘুষ হিসেবে দেওয়া হতো।

বিরোধীদের পরিকল্পনা ছিল, পার্লামেন্টে মুইজ্জুর বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজন করা হবে। এরপর ৪০ এমপিকে ঘুষের মাধ্যমে ম্যানেজ করে অভিশংশনের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করবে। তবে এই পরিকল্পনা আর আগায়নি বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। সূত্র: ওয়াশিংটন পোস্ট

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park