1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 23, 2026, 4:27 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

সিএমজি গায়ানার সভাপতি হলেন ডা. মোমেন

  • প্রকাশিত : মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২০
  • 378 বার পঠিত

দূরবীন অনলািইন : গায়ানাবিষয়ক মিনিস্ট্রিয়াল গ্রুপের (সিএমজি) সভাপতি হিসেবে সর্বসম্মতিতে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. একে আবদুল মোমেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক আঞ্চলিক বিরোধগুলো শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে নিষ্পত্তিতে বঙ্গবন্ধুর নীতি অনুসরণের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

ভেনিজুয়েলা-গায়ানার অঞ্চল বিরোধ নিষ্পত্তিতে কাজ করে আসছে গায়ানাবিষয়ক সিএমএজি। সিএমজিতে এই প্রথমবারের মতো সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ। এর আগে গায়ানা ও ভেনিজুয়েলার মধ্যে বিরোধ নিষ্পত্তিতে গঠিত গ্রুপটির সভাপতির দায়িত্বে ছিল দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের সভাপতিত্বে গায়ানাবিষয়ক কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল গ্রুপের প্রথম বৈঠকের সভাপতিত্বকালে একে আবদুল মোমেন বলেন, আন্তর্জাতিক বিচার ও সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তিতে বঙ্গবন্ধুর স্বপ্নদর্শী পররাষ্ট্রনীতি অনুসারে গায়ানা-ভেনিজুয়েলা আঞ্চলিক বিরোধ মীমাংসায় জোর দিচ্ছে বাংলাদেশ।

অ্যান্টিগুয়া ও বারবুডা, কানাডা, গায়ানা, জ্যামাইকা, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যসহ সাত দেশ নিয়ে এ গ্রুপ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park