1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 24, 2026, 2:07 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ইসলাম নিয়ে কটুক্তি: জবিতে শিক্ষার্থীর বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

  • প্রকাশিত : শনিবার, অক্টোবর ২৪, ২০২০
  • 534 বার পঠিত

জবি প্রতিনিধি : ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী তিথি সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে শান্ত চত্ত্বরে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা তিথি সরকারের বহিষ্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা বলেন, ‘অবিলম্বে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তিকারী তিথি সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে। অতি দ্রুত তাকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নাহলে আমরা বৃহৎ আন্দোলন গড়ে তুলবো।’

এছাড়া এর আগে গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে যুক্ত থাকায় তিথি সরকারকে ছাত্র অধিকার পরিষদ জবি শাখা দপ্তর সম্পাদকের দায়িত্ব থেকে সাময়িক অব্যহতি দেওয়া হয়। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবেনা সে বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়।

উল্লেখ্য, তিথি সরকার দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট ও কমেন্টের মাধ্যমে ইসলাম ধর্মানুভূতিতে আঘাত করে এমন মন্তব্য করে আসছিলেন। সেসব পোস্ট ও কমেন্টের স্ক্রিটশর্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ ও ছাত্রছাত্রীদের মধ্যে ভাইরাল হলে সামাজিক মাধ্যমে এ বিষয়ে সমালোচনার ঝড় উঠে। এসময় তারা তিথিকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিস্কারের জন্য সামাজিক মাধ্যমে দাবি জানায়।

এইসব ঘটনা আলোচনায় আসার পর তিথি সরকার তার আইডি হ্যাক হয়েছে বলে থানায় জিডি করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park