1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 30, 2026, 1:24 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলা, বাদির ৭ বছর জেল

  • প্রকাশিত : মঙ্গলবার, জানুয়ারি ৫, ২০২১
  • 529 বার পঠিত

ধর্ষণের মিথ্যা মামলা করায় মামলার বাদিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠিয়েছেন জয়পুরহাটের এক আদালত।

মঙ্গলবার (৫ জানুয়ারি) জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এ রায় প্রদান করেন।

আদালত সূত্র জানায়, জেলার কালাই উপজেলার বিয়ালা গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে আবুল হাসনাতের (৩৬) বিরুদ্ধে ২০১৪ সালের ২১ এপ্রিল ধর্ষণের অভিযোগে কালাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন একই গ্রামের জিতেন্দ্রনাথ মণ্ডলের মেয়ে শ্রীমতি নন্দরানী (৩১)। মামলার মঙ্গলবার ধার্য তারিখে বাদি মামলাটি আর চালাবেন না এবং মামলাটি মিথ্যাভাবে করা হয়েছে বিষয়টি আদালতকে জানায়। এ অবস্থায় আদালত ক্ষিপ্ত হয়ে নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর বিষয়ে হয়রানিমূলক মামলা দায়ের করায় মামলার বাদী শ্রীমতি নন্দরানীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি এ্যাড. ফিরোজা চৌধুরী বলেন, এর আগেও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ্যা মামলা করায় আদালত আরো ৩ বাদিকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছিলেন। যাতে করে নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর বিষয়ে কেউ হয়রানিমূলক মামলা দায়ের না করে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park