1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 23, 2026, 9:27 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদের সঙ্গে জাইসের প্রেসিডেন্ট সাচিকো ইয়ামানোর সাক্ষাত

  • প্রকাশিত : শনিবার, জানুয়ারি ২৩, ২০২১
  • 365 বার পঠিত

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদের সঙ্গে (২২-০১-২০২১, শুক্রবার) বিকালে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন সেন্টার (জাইস) এর প্রেসিডেন্ট  মিজ সাচিকো ইয়ামানো সাক্ষাত করেন।

রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ জাইসের প্রেসিডেন্টকে দূতাবাসে স্বাগত জানান এবং বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে বিশেষ করে সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদানসহ বিভিন্ন কার্যক্রমের জন্য জাইসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এখানে উল্লেখ্য যে ২০০১ সাল থেকে জাইস, জাপান সরকারের ওডিএ অর্থায়নের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস, বিচার বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ বাই জাপানিজ গ্রান্ট এইড (জেডিএস) প্রদান করে আসছে।

প্রতি বছর ৩০ জন কর্মকর্তা জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জনপ্রশাসন, অর্থনীতি, আইন, ফিন্যান্স ইত্যাদি বিষয়ে মাস্টার্স কোর্স সম্পন্ন করেন। এছাড়া সাম্প্রতিক কালে জাইস জেডিএস ফেলোদের জন্য পিএইচডি প্রোগ্রামও চালু করেছে। এখন পর্যন্ত মোট ৪১৭ জন কর্মকর্তা মাস্টার্স কোর্স এবং ৯ জন পিএইচডি কোর্সে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে।

রাষ্ট্রদূত আহমদ, মিজ ইয়ামানোকে জানান জাপানে উচ্চশিক্ষা শেষ করে জেডিএস ফেলোগণ সরকারের বিভিন্ন পর্যায়ে সুনামের সাথে কাজ করছে। জেডিএস ফেলোগণ তাঁদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাপান-বাংলাদেশ সম্পর্ক আরো শক্তিশালী করতে সাহায্য করবে বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন। এবছর জেডিএস প্রোগ্রামের তৃতীয় পর্ব সমাপ্ত হবে। তাঁর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত জেডিএস বৃত্তির চতুর্থ পর্ব যথাসময়ে চালু এবং যথাসম্ভব এর পরিধি ও সংখ্যা বৃদ্ধি করার জন্য জাইসের প্রেসিডেন্টকে অনুরোধ করেন।

জাইসের প্রেসিডেন্ট গুরত্বসহকারে রাষ্ট্রদূতের বক্তব্য শুনেন এবং তাকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, জাইস ও বাংলাদেশ দূতাবাস আরো গভীরভাবে সম্পৃক্ত থেকে কাজ করবে। পরে তিনি মুজিববর্ষ উপলক্ষ্যে দূতাবাসে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ পরিদর্শন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর প্রদান করেন। রাষ্ট্রদূত তাকে জাপানি ভাষায় প্রকাশিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও মুজিববর্ষের স্মারক উপহার প্রদান করেন।

এ সময় জাইসের ব্যবস্থাপনা পরিচালক ইশিরো জুন, উপপরিচালক সাকুরাই তাকিইউকি এবং দূতাবাসের ইকনমিক মিনিস্টার সৈয়দ নাসির এরশাদসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park