1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 31, 2026, 11:21 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

করোনায় মৃত্যু ও শনাক্ত কমছে

  • প্রকাশিত : শনিবার, এপ্রিল ২৪, ২০২১
  • 466 বার পঠিত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ৮৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার এ সংখ্যা ছিলো ৮৮ জনে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৯৫২ জনে।

২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৯৭ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা ৭ লাখ ৪২ হাজার ৪০০ জন। শনিবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে করোনামুক্ত হয়েছেন ৫ হাজার ৪৭৭ জন। আর এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৩ হাজার ১৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ২২৮ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫৭৮ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ১১ শতাংশ।

আরও পড়ুন:

বিকল্প উৎস থেকে টিকা পেতে প্রস্তুতি সম্পন্ন: পররাষ্ট্রমন্ত্রী

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮৩ জনের মধ্যে পুরুষ ৫৮ জন ও নারী ২৫ জন। ঢাকা বিভাগেরই রয়েছেন ৫২ জন। এছাড়া চট্টগ্রামে ১৩, রাজশাহীতে ৩, খুলনায় ৫, বরিশালে ৪, সিলেটে ৩, ও রংপুরে ৩ জন রয়েছেন। এদের মধ্যে ৮১ জন হাসপাতালে মারা গেছেন। বাড়িতে ২ জন মারা যান।

গত একদিনে মৃত্যুদের বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব ৫৬ জন, ৫১ থেকে ৬০ এর মধ্যে ১৭ জন, ৪১ থেকে ৫০ এর মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ এর মধ্যে ৫ জন মারা গেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park