1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
October 1, 2026, 8:25 am
সংবাদ শিরোনাম :

করোনায় আরও ৩৮৭৬ জনের মৃত্যু ভারতে

  • প্রকাশিত : Tuesday, May 11, 2021
  • 541 বার পঠিত

করোনাভাইরাস মহামারিতে জর্জরিত ভারতে একদিনে আরও তিন হাজার ৮৭৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মে) এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

তবে আগের দিনের তুলনায় ভারতে সংক্রমণ কিছুটা কমে নেমে এসে সাড়ে তিন লাখের নিচে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ৯৪২ জন। যা সোমবারের তুলনায় প্রায় ৩৭ হাজার কম। সর্বশেষ এই পরিসংখ্যান নিয়ে মহামারির শুরু থেকে ভারতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৯ লাখ ৯২ হাজার ৫১৭ জনে।

গত শনিবার ও রবিবার করোনায় আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যু ছাড়িয়েছিল ৪ হাজারের গণ্ডি। তবে সোমবার সেই সংখ্যা বেশ কিছুটা কমে এলেও মঙ্গলবার ফের বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৯৯২ জনে।

আরও পড়ুন:

টিকা কিনতে চীনকে চিঠি দিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ভাইরাসে আক্রান্ত নতুন রোগী কমার সঙ্গে সঙ্গে ভারতে হ্রাস পেয়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী কমেছে প্রায় ২৯ হাজার। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ভারতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লাখ ১৫ হাজারের বেশি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park