1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 29, 2026, 6:27 am
সংবাদ শিরোনাম :

বাড়ছেই চলেছে করোনার সংক্রমণ

  • প্রকাশিত : Tuesday, June 22, 2021
  • 583 বার পঠিত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৭০২ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৪৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ লাখ ৬১ হাজার ১৫০ জনে।

মঙ্গলবার (২২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ৯০৩ জন।

এই সময়ে ২৫ হাজার ৩৩৮টি নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ২৮টি। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৯.৩৬ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৭ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৮ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। এদের মধ্যে ৪২ জন পুরুষ ও ৩৪ জন নারী।

মারা যাওয়াদের মধ্যে সর্বোচ্চ খুলনা বিভাগেই ২৭ জন মারা গেছেন। এছাড়া ঢাকা ও রাজশাহী বিভাগে ১৪ জন করে, চট্টগ্রাম বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে ৩ জন ও রংপুর বিভাগে ৬ জন মারা গেছেন। এদের মধ্যে ৪ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park