1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 29, 2026, 5:38 am
সংবাদ শিরোনাম :

এক দিনে করোনায় মৃত্যু ১৪৩, সব রেকর্ড ছাড়িয়ে

  • প্রকাশিত : Thursday, July 1, 2021
  • 522 বার পঠিত

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এটাই দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ২৭ জুন দেশে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়েছিল। নতুন ১৪৩ জনসহ দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ হাজার ৬৪৬ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩০১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনে।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১৪৩ জনের মধ্যে ষাটোর্ধ ৭০ জন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১১ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন এবং ১০ বছরের মধ্যে একজন রয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৯০ জন ও মহিলা ৫৩ জন। যাদের মধ্যে বাসায় ১১ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ১৪৩ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৪৬ জন, ঢাকায় ৩৫ জন, চট্টগ্রামে ১৫ জন, রাজশাহীতে ১৯ জন, সিলেটে সাতজন, রংপুরে ১০ জন, ময়মনসিংহে তিনজন ও বরিশালে আটজন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park