1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 29, 2026, 11:32 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

২০০ মেট্রিক টন অক্সিজেন ভারত থেকে দেশে পৌঁছেছে

  • প্রকাশিত : রবিবার, জুলাই ২৫, ২০২১
  • 468 বার পঠিত
ছবি: ফেকাস বাংলা

২০০ মেট্রিক টন অক্সিজেন ভারত থেকে দেশে পৌঁছেছে।  রবিবার বেলা ১১ টার দিকে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।

১০টি কনটেইনারে আসা তরল মেডিকেল অক্সিজেন এই স্টেশন থেকে সড়কপথে ঢাকায় নেওয়া হবে। মহামারি মোকাবিলায় দেশের হাসপাতালগুলোতে এ অক্সিজেন সরবরাহ করা হবে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন গণমাধ্যমে জানান, ভারত থেকে আমদানি করা ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন শনিবার রাত ১০ টার দিকে বেনাপোল বন্দরে প্রবেশ করে। এরপর আজ সকালে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।’

২০২১ সালের ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন সেবা শুরুর পর এই প্রথম কোনো প্রতিবেশী দেশে ‘অক্সিজেন এক্সপ্রেস’ পাঠালো ভারত সরকার।

এ পর্যন্ত ভারতের অভ্যন্তরে এই ধরনের ৪৮০টি ‘অক্সিজেন এক্সপ্রেস’ চালু করা হয়েছিল। এর ফলে দ্রুত ও স্বল্প খরচে অক্সিজেন পৌঁছে যাবে বিভিন্ন হাসপাতালে। এই চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park