1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
October 3, 2026, 8:12 am
সংবাদ শিরোনাম :

২৪ হাজার ছাড়াল করোনায় মৃত্যু

  • প্রকাশিত : Sunday, August 15, 2021
  • 575 বার পঠিত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু ২৪ হাজার ছাড়াল। মোট মৃত্যুর সংখ্যা ২৪ হাজার ১৭৫ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৬ হাজার ৬৮৪ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৩৩ হাজার ১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২০ দশমিক ২৫ শতাংশ।

২৪ ঘন্টায় সুস্থ ১১ হাজার ৩৭১ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park