1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 30, 2026, 9:56 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

রানু মণ্ডলকে নিয়ে সিনেমা তৈরি হচ্ছে বলিউডে

  • প্রকাশিত : শনিবার, সেপ্টেম্বর ৪, ২০২১
  • 546 বার পঠিত

কলকাতার রানাঘাটের স্টেশন থেকে একটা গানের মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়েছিলেন রানু মণ্ডল। সেখান থেকেই পরে হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে হিন্দি ছবিতে প্লেব্যাকও করেন রানু। এবার সেই রানু মণ্ডলকে নিয়ে বলিউডে তৈরি হচ্ছে সিনেমা। রানুর জীবনের কাহিনী সিনেমার পর্দায় তুলে ধরবেন ‘কুসুমিতার গপ্পে ’ বিখ্যাত পরিচালক হৃষীকেশ মণ্ডল।

সিনেমার নাম ‘মিস রানু মারিয়া’। সিনেমায় রানুর ভূমিকায় অভিনয় করছেন ‘সেক্রেড গেমস’ সিরিজ খ্যাত অভিনেত্রী ঈশিকা দে।নভেম্বর মাসে শুটিং শুরু হতে পারে। নয়ের দশকের ফ্লেভার থাকবে সিনেমায়। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সুরজিৎ, সিধু ও নীলাকাশ।

এক সময় কলকাতার রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মে বসে গান করে আয় করা রানু মন্ডলের বলিউড যাত্রা ছিল একেবারে স্বপ্নের মতো। পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে হিন্দি গান ‘তেরি মেরি ’ গেয়ে একদিকে যেমন ভাইরাল হয়েছিলেন, তেমনি সেই গান নিয়েই রানুকে কটাক্ষের শিকার হতে হয়েছে। খ্যাতির পাশাপাশি তার বিড়ম্বনাও সইতে হয়েছে রানুকে ।

আবার রানাঘাটের বাড়িতে ফিরেছেন রানু মণ্ডল। স্থানীয় কিছু মানুষ ও ক্লাবের সাহায্যে দিন চলে তার। বিগত এক বছর ধরেই রানু মণ্ডলকে নিয়ে সিনেমা তৈরি করার পরিকল্পনা করছিলেন পরিচালক হৃষীকেশ মণ্ডল।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park