1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 29, 2026, 11:55 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

রাজধানীর সায়েদাবাদে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

  • প্রকাশিত : শনিবার, নভেম্বর ১৩, ২০২১
  • 411 বার পঠিত

রাজধানীর সায়েদাবাদে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬। রাজধানীর সায়েদাবাদ জনপথ মোড়ে সিলিন্ডার বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশংকাজনক।

শনিবার (১৩ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে আওয়াল আমিরুল মোটর পার্টস মার্কেটের নিচতলায় এই বিস্ফোরণ হয়। দগ্ধদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণে দগ্ধরা হলেন‑ আবুল কালাম (৫৮), শামসুদ্দিন রবিন (২৮), রিপন (৪৫), শফিক (৪০), বিশ্বনাথ (৫০) ও কবির (৪০)।

জানা যায়, জনপথ মোড় এলাকায় একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে সেখানে থাকা সবাই দগ্ধ হয়েছেন। পরে, আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, ছয় জন রোগী এসেছেন। তবে তাৎক্ষণিক তারা কী পরিমাণ দগ্ধ হয়েছেন, তা জানাতে পারেননি।

পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, মার্কেটের নীচ তলায় গ্যাস সিলিন্ডার রং করা হয়। একটি বিস্ফোরণের আগুনের ফুলকিতে সেখানে থাকা কর্মচারীরা দগ্ধ হন। খবর পেয়ে ফায়ারের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তারা যাওয়ার আগেই আগুন নিভে যায়।

ধারণা করা হচ্ছে সিলিন্ডারের ভেতরে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

দগ্ধ শামসুদ্দিন রবিন জানান, ওই মার্কেটে তার ওয়েল্ডিং দোকান আছে। হঠাৎ পাশের দোকান থেকে আগুনের ফুলকিতে তার দুই হাত ও মুখমণ্ডল ঝলসে যায়। কীভাবে এই অগ্নিকাণ্ড হয়েছে, তিনি কিছুই জানেন না।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park