1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 21, 2026, 8:41 am
সংবাদ শিরোনাম :

ফুলছড়িতে প্রতিপক্ষের হামলায় একজন নিহতের ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন

  • প্রকাশিত : Tuesday, March 19, 2024
  • 867 বার পঠিত

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত নুরুনবী মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত নুরুন্নবী ফুলছড়ি উপজেলা উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের বেলা শেখের ছেলে। এরআগে সোমবার প্রতিপক্ষের হামলায় আহত হন নুরুন্নবী মিয়া।
মঙ্গলবার সকালে নিহত নুরুন্নবীর লাশ বাড়িতে এসে পৌঁছালে হত্যাকারীদের শাস্তির দাবীতে লাশ নিয়ে স্বজনেরা ফুলছড়ি থানার সামনে বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা এক পর্যায়ে পুলিশের বাঁধা উপেক্ষা করে থানা চত্বরে ঢুকে পড়ে এবং চড়াও হয়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে বিক্ষোভকারীরা পুনরায় সমবেত হয়ে উপজেলা পরিষদের সামনের রাস্তায় মানববন্ধন ও সমাবেশ করে। মানববন্ধনে বক্তব্য দেন, নিহতের মেয়ে নুরানী খাতুন, স্বজন শামসুজ্জোহা বাবলু, মতিয়ার রহমানসহ অনেকে। মানববন্ধনে বক্তারা, খুনিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবী জানান।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবেশী মৃত কাবিল উদ্দিনের ছেলে গোফ্ফার মিয়ার সঙ্গে নুরুন্নবী মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত সোমবার (১৮ মার্চ) দুপুর ১টার দিকে উভয়ের মধ্যে মারামারি হয়। এতে নুরুন্নবী মিয়াসহ অন্তত ৫জন আহত হয়। গুরুতর আহত নুরুন্নবী মিয়াকে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে তাঁর অবস্থার অবনতি হয় পরে বিকেলে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৪টার দিকে তিনি মারা যান।


ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজ্জামান বসুনিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে ও হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park