1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 11, 2026, 4:08 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

  • প্রকাশিত : বুধবার, মার্চ ১৩, ২০২৪
  • 227 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ইফতার পার্টি না করে সেই টাকা দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৩ মার্চ) মন্ত্রিসভা বৈঠকে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, প্রধানমন্ত্রী আজ একটা আবেদন জানিয়েছেন। বিশেষ করে তিনি ইতোমধ্যে ইফতার পার্টি না করার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন। তিনি বলেছেন, যারা আগ্রহী বা যাদের সাধ্য আছে তারা যেন সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। ইফতার পার্টি আয়োজনে যে টাকা খরচ হতো সেই টাকা নিয়ে যেন মানুষের পাশে দাঁড়ায়।

বৈঠকে প্রধানমন্ত্রী আরও সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধুর সমবায় নিয়ে একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নের আলোকে যাতে কৃষি ভিত্তিক সমবায় গড়ে তোলা যায় সেজন্য কৃষি মন্ত্রণালয় ও পল্লী উন্নয়ন বিভাগকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park