1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 19, 2026, 3:16 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বাংলাদেশ কনসুলেট টরন্টোতে স্বাধীনতা দিবস উদযাপন

  • প্রকাশিত : বুধবার, মার্চ ২৭, ২০২৪
  • 188 বার পঠিত

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, টরন্টোতে আজ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। দিবসের শুরুতেই বাংলাদেশ হাউসে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং কনস্যুলেট প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর মহান এ দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর প্রদত্ত বানী পাঠ করা হয়।কনসাল জেনারেল জনাব মোঃ ফারুক হোসেন তাঁর বক্তব্যের শুরুতে বাংলাদেশের স্থপতি, স্বাধীনতার মহানায়ক, জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ন’মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যে কোন ত্যাগের বিনিময়ে বাঙ্গালিদের অধিকার ও আত্মমর্যাদা রক্ষার প্রশ্নে বঙ্গবন্ধু ছিলেন অটল । বঙ্গবন্ধু সবসময় একটি সুখী উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন। তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বাংলাদেশের উন্নয়নের এই গতিধারা অব্যাহত রেখে অতি দ্রুত বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ তথা ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ” গড়ার লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার আহবান জানান ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে আগামী ১৮ এপ্রিল ২০২৪ তারিখে Mountbatten Salon, Chelsea Hotel, Toronto তে বিদেশি কূটনীতিক, অন্টারিও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, টরন্টোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও নেতৃবৃন্দ, সাংবাদিক এবং ছাত্রছাত্রীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য সংবর্ধনা (রিসেপসন)র আয়োজন করা হবে।

সবশেষে মহান মুক্তিযুদ্ধের সকল শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park