1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 12, 2026, 11:24 pm
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

আজ থেকে মালয়েশিয়ায় কঠোর লকডাউন শুরু

  • প্রকাশিত : মঙ্গলবার, জুন ১, ২০২১
  • 499 বার পঠিত

মালয়েশিয়ায় করোনা পরিস্থিতি মারাত্মক রূপ নেয়ায় করোনা মোকাবিলায় মঙ্গলবার ১ জুন থেকে ১৪ জুন পর্যন্ত দেশব্যাপী কঠোর লকডাউন জারি করেছে দেশটি।

দেশজুড়ে কঠোর লকডাউনে কেবল জরুরি সেবাসমূহ চালু থাকবে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া দেশের অধিকাংশ স্থানে ভ্রমণ আগেই নিষিদ্ধ করা হয়েছিল।

গত বছর দেশটিতে প্রথম দফার সংক্রমণকালে অনেক এলাকাতেই করোনা ছড়াতে পারেনি। দ্রুত সীমান্ত বন্ধসহ নানা পদক্ষেপের কারণে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে এসেছিল।

কিন্তু এ বছর সংক্রমণের নতুন ধরন এবং করোনার টিকা দেয়ার ধীর গতি ও বিধিনিষেধ মানায় জনগণের অনাগ্রহের কারণে পরিস্থিতি তীব্র রূপ নিয়েছে।

এদিকে করোনা প্রতিরোধে কঠোর লকডাউন দেয়া হলেও টিকা দেয়ার গতি এখনও খুব ধীর। মালয়েশিয়ার মোট জনসংখ্যার ৬ শতাংশেরও কম লোক এখন পর্যন্ত করোনার অন্তত একটি ডোজ পেয়েছে।

দেশটিতে এ পর্যন্ত ৫ লাখ ৭০ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে কেবল মে মাসেই ৪০ শতাংশেরও বেশি লোক করোনায় সংক্রমিত হয়েছে। পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সময় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park