1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 14, 2026, 6:54 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

চিটাগাং এসোসিয়েশন অব কানাডা ইনক এর:বিশ্বজুড়ে বিজয়ের ৫০বছর, মাইলফলক..

  • প্রকাশিত : মঙ্গলবার, ডিসেম্বর ২১, ২০২১
  • 522 বার পঠিত

মোশাররফ হোসেন : বিন্দু থেকে বৃত্ত। বিশ্বজুড়ে ‘বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী ও বিজয়ের ৫০ বছর’ আনন্দ উৎসব পালন করে এক মাইফলক স্থাপন করেছে চিটাগাং এসোসিয়েশন অব কানাডা ইনক।

টরন্টোর ড্যানফোর্থে আইপিটিভির লাইভ ও ইউটিউবে সংযোগ দিয়ে ৪ ঘন্টাব্যাপি ভারচুয়াল এ আনন্দ উৎসবে যোগ দেন দেশ, কানাডা, যুক্তরাস্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসকারি চট্টগ্রামবাসি ও দেশি বিদেশী গণ্যমান্য মন্ত্রী,নোবেল জয়ী, এমপি, কুটনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কবি, শিল্পী, সাহিত্যিক, নাট্যজন, বৃত্তিকারসহ অনেকে। আধুনিক প্রযুক্তির যুগে করোনাকে জয় করে এ আনন্দ উৎসব শনিবার কানাডা সময় সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিবু চৌধুরি। এ উৎসবে বক্তারা মহান বিজয় দিবসের ৫০তম বছরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, মুক্তিযুদ্ধে শহীদ, ৩০ লক্ষ মানুষের আত্মদান, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত বাংলাদেশের বিজয়কে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

সভায় তারা বাংলাদেশের মর্যাদা রক্ষা করে লালসবুজ পতাকা বিশ্বজুড়ে ওড়ানো ও ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নেবার জন্য চট্টগ্রামবাসিসহ সকলকে আহবান জানান। সর্বোপরি আগামীতে চট্টগ্রামবাসিদের নিয়ে বিশ্বযাত্রা কর্মসূচিকে এগিয়ে নেবার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করা হয়।

বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা.. ও কানাডার জাতীয় সংগীত বাজিয়ে আনন্দ উৎসবের সূচন করা হয়। এরপর কইলজার ভেতর চট্টগ্রাম ঐতিহাসিক চিত্রের মাধ্যমে মাসাটার দা সূর্যসেন, প্রীতিলতা ওয়াদেদ্দার, কাজেম আলী মাস্টার, মাহবুবুল আলম, এম এ আজিজ, জহুর আহমেদ চৌধুরিসহ চট্টগ্রামের কৃতি সন্তানদের তুলে ধরা হয়।স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নোবেল জয়ী ড: মুহাম্মদ ইউনুস শুভেচ্ছা বার্তা দিয়েছেন।

আরও পড়ুনঃ বঙ্গবন্ধুর নেতৃত্ব ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ফসল স্বাধীন বাংলাদেশ : ক্রীড়া প্রতিমন্ত্রী

অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন, কানাডার ফেডারেল মন্ত্রী বিল ব্লেয়ার, এমপি ন্যাথাণিয়েল এরিস্কিন স্মিথ, বাংলাদেশের রাস্ট্রদূত ড: খলিলুর রহমান এমপিপি ডলি বেগম, একুশে পদক প্রাপ্ত কবি আসাদ চৌধুরি, বিজিএমইএ সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন চৌধুরি, মুক্তিযোদ্ধা মঈন আহসান, চিটাগাং এসোসিয়েশন অব কানাডা ইনক উপদেষ্টা নাসির উদ দোজা, সাংবাদিক নতুন দেশ ডট কম প্রধান সম্পাদক শওগাত আলী সাগর, বাংলা মেইল সম্পাদক ও এনআরবি টেলিভিশন সিইও শহীদুল ইসলাম মিন্টু, অনলাইন নিউজ পোর্টাল দূরবীন ২৪ ডট কম সম্পাদক ও প্রকাশক মো: মোশাররফ হোসেন, ক্লাইমেট টিভি চ্যানেল সিইও ,সনজয় চাকি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমেদ হোসেন, ইকবাল করিম হাসনু, চিটাগাং এসোসিয়েশন অব কানাডা ইনক ট্রাস্টি মোহাম্মদ সোলাায়মান, যুক্তরাজ্য চট্টগ্রাম সমিতির ট্রাস্টি বোর্ডর চেয়ারম্যান ও সাবেক সভাপতি ব্যারিস্টার মনোয়ার আহমেদ, অস্ট্রেলিয়ার বৃহত্তর চট্টগ্রাম সমিতির সাধারন সম্পাদক ইফতেখার উদ্দিন ইফতু, চট্টগ্রাম সমিতি ঢাকা সহ সভাপতি মো: পিয়াসউদ্দিন খান, সভাপতি ওমান, মোহাম্মদ ইয়াসিন চৌধুরি, সহ সভাপতি,প্রকৌশলী আশরাফুর রহমান, সভাপতি কাতার, মোহাম্মদ মোস্তফা কামাল, কুয়েত সভাপতি জাফর আহমেদ চৌধুরি, চিটাগাং এসোসিয়েশন অব কানাডা, পরিচালক কফিলউদ্দিন পারভেজ, শাহাব সিদ্দিকী বুলবুল, সরওয়ার জামাল, সমর পাল, সনৎ বড়–য়া, সাধারন সম্পাদক সৈয়দ শওকত মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পদ্মশ্রী পদক প্রাপ্ত বাউল ও ১৪০ টি দেশে গান গাওয়া ৯০ বছর বয়স্ক শিল্পী পূর্ণদাস বাউল(চট্টগ্রাম), দেশ বরেন্য শিল্পী তপন চৌধুরি, রবি চৌধুরি, তারেক তূর্য, জলি দাস(যুক্তরাস্ট্র), মুক্তা দাশ। কবি শামসুর রহমানের ‘স্বাধীনতা’ কবিতা আবৃত্তি করেন আহমেদ হোসেন ও মুনিরা সুলতানা মিলি। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেন সব্যসাচী চক্রবর্ত্তী। অনুষ্ঠান জুড়ে পূর্নদাস বাউল এর ‘গোলেমালে,, গোলেমালে ,, পিরিত কইরো না, এই পদ্মা , এই মেঘনা ,, এই যমুনা, সুরমা নদীতটে, তপন চৌধুরী আমার গানের অন্তরে ,,আমার বাংলাদেশটা ,, রবি চৌধুরি ‘কোন কারনে ,,ভালবাসার, মন ন দিলা ,,তারেক তূর্য, মন শুধু ,, মন ছুঁয়েছে.. গান গেয়ে জিমাৎ করেন। যা সকলের রিদয় ছুঁয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park