1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 22, 2026, 5:57 am
সংবাদ শিরোনাম :

ঢাকা টরনটো ঢাকা বিমান শুরু:বাঙালিরা আনন্দিত

  • প্রকাশিত : Saturday, July 30, 2022
  • 499 বার পঠিত

মোশাররফ হোসেন: বুধবার দুপুরে কানাডার টরনটো বিমান বন্দরে লাল সবুজ পতাকা উড়িয়ে বাংলাদেশ বিমান অবতরণ করে। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ৭৮৭-৯ ডিরিম লাইনার বিজি ৩০৫ পিয়ারসন বিমান বন্দরের রানওয়ে এসপরষো করলে উপস্থিত সবাই আনন্দে দুলে ওঠেন ।

২০১৮সালে টরনটোয় কানাডা। আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, সরকার ঢাকা টরনটো ঢাকা বিমান শুরুর উদ্যোগ নিয়েছে। তার সেই ঘোষণা বাসতোবাযন হল বুধবার।

ঢাকা থেকে ২৭জুলাই ভোররাত সাড়ে তিনটায় আকাশে ওড়ার পর মাঝে তেল নেবার জন্য ইসতামবুল বিমান বন্দরে ১ঘন্টা বিরতি দেয়। এরপর সরাসরি টরনটো পৌছে দুপুর ০১:৫৫ মিনিটে।

বিমানের দরজা খোলার পর কানাডায় বাংলাদেশের রাষ্ট্রদূত ডঃ খলিলুর রহমান, টরনটোর কনসাল জেনারেল লুৎফুর রহমান, বিমান বাংলাদেশের জিএম মার্কেটিং মোহাম্মদ সালাউদ্দিন সহ বিমান বন্দর কর্তৃপক্ষ সহকারী ম্যানেজার জুলিয়ান আগত যাত্রীদের সাগত জানান ।
এরপর বিমান বন্দর ভিআইপি লাউঞ্জে সংক্ষিপতো অনুষ্ঠানে ডঃ খলিলুর রহমান বাংলাদেশ বিমানে ভ্রমণ করার জন্য সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আবার রাত সাড়ে ৯টায় টরনটো বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বিমান । এটি বিরতিহীন টানা ১৬ঘন্টা ওড়ার পর ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছে বৃহস্পতিবার রাত ১১টায়।

প্রতি রোববার ও বুধবার ঢাকা ও টরনটো থেকে বিমান চলাচল করবে । ছাড়সহ টিকেটের দাম ওঠা নামা করবে বলে জানিয়েছেন বিমানের জিএম মার্কে টিং মোহাম্মদ সালাউদ্দিন । তবে এখন টিকেট অনলাইনে ক্রয় করা যাবে । এজেন্ট নিয়োগ বিষয়ে অচিরেই সিদ্ধান্ত নেবে বিমান । টরনটো য় অফিস চূড়ান্ত হবে শীঘ্র ।

জাতীয় বিমানে ভ্রমণের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন । বিমান সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park