1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 18, 2026, 12:52 am

তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ : তথ্যমন্ত্রী

  • প্রকাশিত : শনিবার, এপ্রিল ৯, ২০২২
  • 288 বার পঠিত
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। তারাই আওয়ামী লীগকে যুগ যুগ ধরে টিকিয়ে রেখেছে। তাদের শ্রম, মেধা, ঘাম এবং রক্তের উপর দাঁড়িয়ে পর পর তিনবারসহ মোট চারবার আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায়।
তিনি আজ সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার এডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে সম্প্রতি  প্রয়াত আওয়ামী লীগের নেতৃবৃন্দের স্মরণসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, রাঙ্গুনিয়ায় আজ আমরা যাদের স্মরণ করছি, তারা সবাই বঙ্গবন্ধুর কর্মী ছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মী ও নেতা হিসেবে কাজ করেছেন। তাঁদের  অবদানের উপর ভিত্তি করেই আমরা এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে আসার সুযোগ পেয়েছি। তাই তাদেরকে স্মরণ  না করলে ভবিষ্যত প্রজন্ম আমাদেরকেও মনে রাখবেনা।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার ও প্রচার সম্পাদক এমরুল করিম রাশেদের যৌথ পরিচালনায়  বক্তব্য রাখেন দলীয় নেতা স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, জহির আহমেদ চৌধুরী, মো. শাহজাহান সিকদার, মুহাম্মদ আলী শাহ, ইকবাল হোসেন, আবদুর রউফ মাস্টার, আরিফুল ইসলাম চৌধুরী, শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, একতেহার হোসেন, সাজ্জাতুল ইসলাম খোকন, শামসুদ্দোহা সিকদার আরজু, আইয়ুব রানা, নাছির উদ্দিন রিয়াজ, মোরশেদ তালুকদার, হুসনে আরা বেগম, এডভোকেট রাহিলা চৌধুরী এবং রাসেল রাসু।
এরআগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাস্টার আসলাম খাঁন। পরে উপজেলার ১২৭ জন দরিদ্রদের মাঝে সাড়ে ৪ হাজার টাকা করে নগদ অনুদানের অর্থ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park