1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 10, 2026, 4:32 pm
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

রমজানে মানবিকতা নিয়ে ব্যবসা করার আহ্বান বাণিজ্য প্রতিমন্ত্রীর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৪
  • 224 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে ব্যবসায়ীদের মানবিকতা নিয়ে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

তিনি বলেন, ভোক্তা অধিকার সমিতির প্রতিনিধি ছাড়া কোনো অভিযান পরিচালনা করবে না। সরকার রমজান মাসে পণ্যের সরবরাহ ঠিক রাখতে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভা কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা সাধারণ মানুষ যেন ন্যায্যমূল্যে পণ্য পায়। কোনো মিল কিংবা পণ্য আমদানিকারক ইচ্ছাকৃতভাবে পণ্য সরবরাহ না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অসাধু ব্যবসায়ীদের কারণে যেন অন্যদের কষ্ট না হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য সোলায়মান সেলিম (ঢাকা-৭), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ মো. বশিরউদ্দিন, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মওলা প্রমুখ।

মতবিনিময়কালে বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি ব্যবসা সংক্রান্ত সমস্যা তুলে ধরলে বাণিজ্য প্রতিমন্ত্রী তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু মৌলভীবাজারে সরেজমিনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park