1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 19, 2026, 4:00 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

সংযোগ থাকতে পারে করোনার উৎসের সঙ্গে চীনা মার্কেটের : গবেষণা

  • প্রকাশিত : শুক্রবার, জুন ১১, ২০২১
  • 540 বার পঠিত

করোনার উৎস খুঁজতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনার দুই সপ্তাহও পার হয়নি। এর মাঝেই সম্প্রতি একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যেখানে দাবি করা হয়েছে যে, প্রথমদিকে করোনা রোগী শনাক্তের সঙ্গে চীনা মার্কেটের যোগ সংযোগ রয়েছে। ওই মার্কেটগুলোতে অবৈধভাবে বন্যপ্রাণী বিক্রি করা হয়েছিল। যেখান থেকে কোভিড-১৯ ছড়িয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০১৭ সালের মে মাস থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত এগুলো বিক্রি করা হয়।

দ্য সিঙ্গাপুর পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিন্ক, মুখোখযুক্ত পালম সিভেটস, র্যাকুন কুকুর, সাইবেরিয়ান ওয়েসেলস, হোগ ব্যাজার এবং চাইনিজ বাঁশের ইঁদুরসহ এমন প্রায় ৩৮টি বন্যপ্রাণী উহানের মার্কেটগুলোতে বিক্রি করা হয়েছিল। গত সোমবার সায়েন্টিফিক রিপোর্ট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানান গবেষকরা। রিপোর্টটি গত বছরের অক্টোবরে সাবমিট করা হয়েছিল।

করোনার উৎস খোঁজার ব্যাপারটি নিয়ে রাজনৈতিক সমালোচনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চীন সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা উহানের ল্যাবে ভাইরাসটি নিয়ে গবেষণাসহ গবেষকদের মূল তথ্য দেয়নি। নতুন এই গবেষণাটি চলতি বছরের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বাধীন সংশ্লিষ্ট গবেষণাটির সমাপ্তি টানতে সহায়তা করতে পারে।

ডব্লিউএইচওর গবেষণায় বলা হয়েছিল, মধ্য উহানের হুয়ানান সামুদ্রিক ফুড এবং তাজা পণ্য বাজারে সরাসরি প্রাণী থেকে মানবদেহে সার্স কোভিড-২ ভাইরাসটি স্থানান্তরিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park