1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 24, 2026, 7:21 am
সংবাদ শিরোনাম :

হৃদয় নীড়ে তুই ………..মায়াবী কাজল

  • প্রকাশিত : Wednesday, May 19, 2021
  • 705 বার পঠিত

লোচনের পর্দা তুলে
হৃদয়ের জানালা খুলে
প্রেমের সৌরভ ছড়িয়ে
প্রীতির পরশ বুলিয়ে
সযতনে রেখেছি তোরে
হৃদয় বাসর নীড়ে।
নীলিমার নীল এনে
রংধনুর রংয়ে রাঙিয়ে
তারার প্রদীপ জ্বেলে
চাঁদের পূর্ণিমা দিয়ে
হৃদয়ের আল্পনা মেখে
মনের মাধুরী মিশিয়ে
তোর অবয়ব একে
রেখেছি মনের গহীনে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park