1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 12, 2026, 11:33 pm
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

হোয়াটসঅ্যাপে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং, সাবধান হবেন যেভাবে

  • প্রকাশিত : শনিবার, মার্চ ৩০, ২০২৪
  • 265 বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অনেকেই সামাজিক বা কাজের প্রয়োজনে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে এ অ্যাপটিতে প্রতারণার ঘটনা বেড়েই চলেছে। চ্যাট থেকে শুরু করে অডিও-ভিডিও কলে ঘটছে একের পর এক জালিয়াতি। হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় প্রতারকরা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বা ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল করতে শুরু করেছে। তবে বেশ কিছু কৌশল অবলম্বন করে এসব কল থেকে নিরাপদ থাকা যায়।

সন্দেহজনক নম্বরের কল থেকে সতর্ক থাকতে হবে
অপরিচিত বা সন্দেহজনক কোনো নম্বর থেকে ভিডিও কল আসলে তা রিসিভ করবেন না। কারণ একটা বিষয় সব সময় মাথায় রাখবেন যাকে আপনি চেনেন না, সে কোরো ভাবেই আপনাকে ভিডিও কল করবে না। প্রয়োজনে নম্বরটি ব্লক করে দিন।

ব্যক্তিগত তথ্য দেবেন না
যদি অপরিচিত কেউ ফোন করে বা চ্যাট করে হোয়াটসঅ্যাপে আপনার সাথে যোগাযোগ করে, তাহলে তার সঙ্গে কথা বলার সময় অবশ্যই বিচক্ষণ থাকতে হবে। আপনি চেনেন না এমন কাউকে কখনোই ব্যক্তিগত তথ্য দেবেন না। তার মধ্যে রয়েছে ব্যাংকের বিবরণও।

সরকারি কর্মকর্তা বললে সতর্ক থাকুন
প্রতারকরা প্রায়ই হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে এবং ব্যক্তিগত তথ্য জানতে চাই। আপনার বিশ্বাস অর্জনের জন্য তারা নিজেদের সরকারি কর্মকর্তা বা ব্যাংকের কর্মচারী বলে দাবি করে। কোনো ভাবেই তাদের কথা বিশ্বাস করবেন না। কারণ কোনো ব্যাংক থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল বা ভয়েস কল করে না।

বন্ধুত্ব করতে চাইলে এড়িয়ে চলুন
অনেক সময় অপরিচিত নম্বর থেকে ফোন করে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে। অপরিচিত কারো সঙ্গে বন্ধুত্ব করার আগে অনেকবার ভাবুন। আজকাল এই ধরনের অনেক ভিডিও কল আসে। বেশিরভাগ সময় সুন্দরী মেয়েদেরই দেখা যায়। বন্ধুত্ব করার পর কয়েকদিন যেতে না যেতেই ভিডিও কলে আপত্তিকর অবস্থায় দেখতে চাওয়া হয়। আর সেই ফাঁদেও পা দিয়ে দেয় অনেকেই। তারপরে তার স্ক্রিনশট নিয়ে ব্ল্যাকমেইল করা হয়। আর এভাবেই মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। তাই এই ধরনের জালিয়াতিতে পা দিতে না চান, তাহলে সচেতন হোন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park