1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 28, 2026, 5:23 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

  • প্রকাশিত : রবিবার, জুলাই ৭, ২০২৪
  • 220 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসী বাংলাদেশিরা যাতে বৈধ চ্যানেলে দেশে রেমিটেন্স পাঠায় সেজন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে এনআরবি নেতাদেরকে কাজ করতে হবে।

রোববার (৭ জুলাই) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে অনাবাসী বাংলাদেশিদের সংগঠন এনআরবি ওয়ার্ল্ডের একটি প্রতিনিধি দল। এসময় তিনি এ কথা বলেন।।

এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট মোহা. সাহিদুজ্জামান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সাক্ষাৎকালে তারা এনআরবি ওয়ার্ল্ডের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রতিনিধি দল জানায়, বাংলাদেশের বিভিন্ন পণ্য ও সেবার ব্র্যান্ডিংয়ে করার কাজ করে যাচ্ছেন তারা। দেশ আমাদের অনেক দিয়েছে, আমরা এখন দেশকে কিছু দিতে চাই, উল্লেখ করে প্রতিনিধি দল এনার্জিসহ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য ‘এনআরবি স্পেশাল ইকোনমিক জোন’ প্রতিষ্ঠার দাবি জানায়।

বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগবান্ধব পরিবেশের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ খুবই ভালো। দেশের সম্ভাবনাময় খাতে নিজেদের বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করতে এনআরবি নেতাদের প্রতি আহ্বানও জানান তিনি।

অনাবাসী বাংলাদেশিদের বিদেশে দেশের দূত উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তারা যাতে দেশে সঠিক স্বীকৃতি পায় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ও পদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park