1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 20, 2026, 8:37 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

আমরা এখনো শিখছি: লিটন দাস

  • প্রকাশিত : Thursday, April 1, 2021
  • 576 বার পঠিত

নিউজিল্যান্ডের মাটিতে জয় যেন অধরায় থেকে গেলো। ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও লজ্জাজনক ভাবে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। ঊড়ুর মাংসপেশিতে আঘাত পেয়ে শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। যে কারণে নেতৃত্বের ভার পড়ে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসের কাঁধে।

অধিনায়ক পরিবর্তন হলেও দলের রূপের কোনো পরিবর্তন ঘটলো না। লিটনের নেতৃত্বেই দলের ভরাডুবি দেখল টাইগার সমর্থকরা। এমন বিবর্ণ ও মলিন পারফরম্যান্সের পর অধিনায়ক লিটন জানালেন, ‘নিউজিল্যান্ডে এখনো শিখছে তার দল।’

ম্যাচ শেষে লিটন বলেন, ‘ব্যাটিং ও ফিল্ডিংয়ে আমরা ভালো করতে পারছি না। এটার মাশুলই গুনতে হয়েছে। আসলে উপমহাদেশের উইকেটে খেলে আমরা অভ্যস্ত। কিন্তু একইসঙ্গে এটাও জানতে হবে বাউন্সি উইকেটে কীভাবে খেলতে হয়। আমরা শিখছি। শিখছি এখানকার উইকেট ও কন্ডিশনে কীভাবে খেলতে হয়। আশা করি পরেরবার ভালো করব।’

অকল্যান্ডে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করতে নেমে ফিন ও গাপটিল ঝড়ে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ৯.৩ ওভারে ৭৬ রানেই অলআউট হয় বাংলাদেশ। অর্থাৎ ৬৫ রানে জিতে ৩-০তে সিরিজ নিশ্চিত করল স্বাগতিকরা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park