1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 29, 2026, 7:10 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

আশরাফ গনি পালানোর সময় জুতা পরারও সময় পাননি!

  • প্রকাশিত : বৃহস্পতিবার, আগস্ট ১৯, ২০২১
  • 437 বার পঠিত

আফগানিস্তান থেকে পালানোর সময় জুতা পরারও সময় পাননি দেশটির সদ্য ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট আশরাফ গনি। তালেবান ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো এক ভিডিও বার্তায় এ কথা জানিয়েছেন তিনি।

পালানোর সময় গনি চার গাড়ি ভর্তি নগদ অর্থ সাথে নিয়েছিলেন বলে এক রাশিয়ান কূটনীতিকের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল।

এই দাবি ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন গনি।

এ ব্যাপারে তিনি জানান, সেদিন প্রেসিডেন্ট প্যালেসে ঢুকে প্রতিটি কক্ষে তাকে খুঁজেছে তালেবান সদস্যরা। এমন পরিস্থিতিতে জীবন বাঁচাতে প্রেসিডেন্টের নিরাপত্তা টিমের সদস্যরা তাকে দেশ ছাড়ার জন্য চাপ দিতে থাকে। ফলে নিরাপত্তাজনিত কারণে সম্পদ এবং গোপন নথিপত্র ফেলে রেখেই তিনি কাবুল ছাড়তে বাধ্য হন।

পালানোর সময় পোশাক পরিবর্তনের সময় পাননি বলে ভিডিও বার্তায় দাবি করেছেন গনি।

তিনি বলেন, শুধু পরনের ঐহিত্যবাহী পোশাক পরে পালতে বাধ্য হয়েছিলেন। এমনকি জুতা পরার জন্যও সময় পাননি তিনি। স্যান্ডেল পরেই প্রেসিডেন্ট প্যালেস ছেড়েছিলেন গনি।

চাপের মুখে দেশ ছাড়লেও আফগানিস্তানে ফেরার ইচ্ছার কথাও জানান ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্ট।

তালেবান কাবুল ঘিরে ফেললে সেখান থেকে পালিয়ে প্রথমে তাজাকিস্তানে যাওয়ার চেষ্টা করেছিলেন আফগানিস্তানের সদ্য ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট আশরাফ গনি। সেখানে আশ্রয় না পেয়ে বিমান ঘুরিয়ে ওমান পৌঁছান তিনি। সেখান থেকে তার সর্বশেষ অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছিল না। তবে তিনি পরিবার নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বলে বুধবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park