1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 22, 2026, 11:01 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

আহারে বঙ্গবাজার…’

  • প্রকাশিত : মঙ্গলবার, এপ্রিল ৪, ২০২৩
  • 231 বার পঠিত

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আহাজারী ছুঁয়ে গেছে দেশের তারকাশিল্পীদের মন। ভয়াবহ এ ঘটনায় দেশজুড়ে নেমেছে শোকের ছায়া। ভারাক্রান্ত বিনোদন অঙ্গনের মানুষেরাও। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন তাদের দুঃখবোধ।

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী লিখেছেন, ‘স্বপ্ন সব শেষ। এটা আমারও তো হতে পারত। বঙ্গবাজার ঢাকা, আল্লাহ আপনি হেফাজত করুন আমাদের।’

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি লিখেছেন, ‘চারিদিকে কান্নার শব্দ…। আল্লাহ আমাদের বাঁচান। ছোট ছোট এই দোকানের মালিকদের কত স্বপ্ন, ঈদে ভালো বিক্রি হবে, পরিবার নিয়ে ঈদ করবে, সব স্বপ্ন আগুন কেড়ে নিলো। আল্লাহ রহমত করেন বঙ্গবাজার।’

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আহারে বঙ্গবাজার…। ছোট ছোট সাধ্য আর স্বপ্নের ফেরিওয়ালা, আগুনে ছারখার।’

অভিনয়শিল্পী রওনক হাসান লিখেছেন, ‘আহা! বঙ্গবাজার! কৈশোরের নিত্যসঙ্গী!’

‘বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৪৭টি ইউনিট। মাহে রমজানের উছিলায় আল্লাহ সবাইকে হেফাজত করুক।’ লিখেছেন সঙ্গীতশিল্পী বেলাল খান।
আরেক সঙ্গীতশিল্পী এফএ সুমন লিখেছেন, ‘আজ হাজার হাজার মানুষ নিঃস্ব, রাজধানীর বঙ্গবাজার আগুনে এখন পর্যন্ত পাঁচ হাজার দোকান পুড়ে শেষ! সবাই দোয়া করবেন, যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারে। আল্লাহতালা সবাইকে হেফাজত করুন, আমিন।’

‘সকালে ঘুম থেকে উঠে শুভ সকাল লিখতে পারলাম না।… সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব, এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান। তাদের জন্য কিছু করুন। তা না হলে আখিরাতে গিয়ে আপনাদের জবাবদিহি করতে হবে। আসুন দুনিয়াতে থাকাকালীন অবস্থায় এমন কিছু কাজ করি, যাতে করে আখিরাতে গিয়ে ভালোভাবে জবাবদিহি করতে পারি।’ সহমর্মী হয়ে লিখেছেন সিদ্দিক।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park