1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 20, 2026, 7:26 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

উত্তরায় লরিচাপায় ট্রাফিক কনস্টেবলসহ দু’জন নিহত

  • প্রকাশিত : রবিবার, আগস্ট ২৮, ২০২২
  • 247 বার পঠিত

রাজধানীর উত্তরায় লরিচাপায় ট্রাফিক কনস্টেবলসহ দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, পুলিশ কনস্টেবল কাজী মাসুদ(৩৭) ও স্থানীয় টিকেট কাউন্টারের কর্মচারী মো: জাহাঙ্গীর আলম (২৮)।
পুলিশ লরিটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।
নিহত কনস্টেবল মাসুদ বাগেরহাট জেলার কঁচুয়া থানার দোপাখালী গ্রামের কাজী হেমায়েত উদ্দিনের পুত্র। বর্তমানে তিনি রাজধানীর দক্ষিণখান এলাকায় স্ত্রী ও দু’মেয়ে নিয়ে থাকতেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আবদুল্লাহপুর টঙ্গী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় কনস্টেবল মাসুদকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে আজ রোববার ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া স্থানীয় টিকেট কাউন্টারের কর্মচারী জাহাঙ্গীর আলমকে উদ্বার করে উত্তরা ১১ নং সেক্টর লেকভিভ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন দু’জন মারা যাবার বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো: বদরুল হাসান জানান, কনস্টেবল কাজী মাসুদ আব্দুল্লাহপুর এলাকায় শনিবার রাতে রাত্রিকালীন দায়িত্বে ছিলেন। দায়িত্ব পালনকালে শনিবার মধ্যরাতের রাস্ত পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা একটি লরি তাকে ধাক্কা দেয়। ওই সময় ঘটনাস্থলে কর্তব্যরত সার্জেন্ট তাকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park