1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 1, 2026, 11:13 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

এফবিসিসিআই পরিচালনা পর্ষদ নতুন সভাপতি মাহবুবুল, সিনিয়র সহ-সভাপতি আমিন

  • প্রকাশিত : Wednesday, August 2, 2023
  • 406 বার পঠিত

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুবুল আলম এবং সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতির ও এফবিসিসিআইর বর্তমান সহসভাপতি মো. আমিন হেলালী। বুধবার (২ আগস্ট) এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ফলাফল জানানো হয়।

এর পাশাপাশি এফবিসিসিআইয়ের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৬ জন পরিচালক। এর মধ্যে চেম্বার গ্রুপ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল, গাজীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি যশোদা জীবন দেবনাথ। আর অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি শমী কায়সার, মেইজি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি রাশেদুল হোসেন চৌধুরী রনি এবং এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশ এর সভাপতি মো. ‍মুনির হোসেন।

বুধবার (২ আগস্ট) বিকেলে এফবিসিসিআইয়ের অডিটরিয়ামে সভাপতি, সিনিয়র সহসভাপতি, ও সহসভাপতিদের নাম ঘোষণা করেন এফবিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী।

এসময় এফবিসিসিআইর বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন ও সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, ইলেকশন বোর্ডের সদস্য কে.এম.এন মঞ্জুরুল হক, মো. শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park