1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 28, 2026, 2:57 am
সংবাদ শিরোনাম :

কমেছে করোনায় মৃত্যু-শনাক্ত

  • প্রকাশিত : Thursday, December 16, 2021
  • 422 বার পঠিত

কমেছে করোনায় মৃত্যু-শনাক্ত। সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৪১ জনে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৫৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২৫ হাজার ২০৩ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮১ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ১১৪ জন।

এর আগে বুধবার (১৫ ডিসেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় ৪ জন মারা যান। অন্যদিকে করোনা শনাক্ত হয় ২৯৭ জনের দেহে।

এদিকে, বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৭ হাজার ৮২২ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৭ হাজার ৭৬৮ জন।

এর আগে বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল ৭ হাজার ২৭১ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিল ৬ লাখ ৮ হাজার ৩৮২ জন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park