মোশাররফ হোসেন: কানাডার অন্টারিও প্রদেশে আবার সরকার গঠন করবে পার্টি কনজারভেটিভ। ৮৩ আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তারা।
৩১আসন নিয়ে এনডিপি ২য়, ৮ আসনে জিতে লিবারেল পার্টি ৩য় হয়েছে। গিরিন পার্টি জিতেছে ১টিত। সতনতরো ১টি।
বর্তমান প্রিমিয়ার ডাগ ফোর্ড আবার দায়িত্ব পালন করবেন বলে পার্ট কনজারভেটিভ এর দলীয় সূত্রে জানা গেছে । এনডিপির হরওয়ারথ আবার বিরোধী নেতা হিসেবে থাকছেন। এটা অনেকটা নিশ্চিত। তবে ২য় বারের মত পরাজিত হয়েছেন লিবারেল পার্টি নেতা ডেল ডুকা। ব্যর্থতা কারণে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন। যদিও লিবারেল পার্টি এবার অন্টারিও জুড়ে ২৪ভাগ ভোট পেয়েছে। এটা অগ্রগতি।
পার্টিকনজারভেটিভ পেয়েছে ৪১ভাগ ভোট। এনডিপি ২৪ ভাগ। বাঙালি ডলি বেগম বিপুল ভোটে ২য়বার নির্বাচিত এসকারবোরো সাউথওয়েসট এলাকায় গতবারের তুলনায় বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এনডিপির বাঙালি মেয়ে ডলি বেগম। ১৫হাজার ৯৫৪ ভোট পেয়েছেন তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পার্টি কনজারভেটিভ এর সেনাইডার পান ৯হাজার ৪৩৬ ও লিবারেল পার্টির লাসা পেয়াটেল ৬হাজার ৩৮৬।
ইভিএম ভোটের জন্য মাত্র ২ ঘন্টার মধ্যে বেসরকারি ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন। পরবর্তীতে আপডেট সংবাদ দেবার চেষ্টাকরবো।