1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 22, 2026, 11:53 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

কাশ্মিরে করোনা রোগীদের মাঝে সরকারের বিনামূল্যে কোভিড কিট বিতরণ

  • প্রকাশিত : সোমবার, জুন ৭, ২০২১
  • 466 বার পঠিত

জম্মু-কাশ্মিরে করোনায় আক্রান্ত যেসব রোগীরা নিজ বাড়িতে আইসোলেশন করছেন তাদের জন্য প্রায় ৪ হাজার ৬০০ কোভিড ম্যানেজমেন্ট কিট বিতরণ করেছে রাজ্য প্রশাসন। এ নিয়ে প্রতিবেদন করেছে ইন্ডিয়া ব্লুমস।

সেখানে বলা হয়েছে, জম্মু-কাশ্মির প্রশাসন ঘোষণা করেছে যে, নিজ বাড়িতে আইসোলেশন করা কোভিড-১৯ রোগীদের নিকট পৌঁছাবে রাজ্য সরকার এবং তাদেরকে বিনামূল্যে বিশেষ কোভিড ম্যানেজমেন্ট কিট বিতরণ করা হবে।

সরকারি তথ্যানুসারে, গত ২ জুন কাশ্মির বিভাগে হোম কোয়ারেন্টিনে থাকা করোনা রোগীদের কাছে ১৯ হাজার ৯০৮ কোভিড ম্যানেজমেন্ট কিট বিতরণ করা হয়েছে। এখন পর্যন্ত কিট প্রস্তুত করা হয়েছে ৩৮ হাজার ৯৫২। অর্থাৎ এখনো বিতরণ করা বাকি রয়েছে ১৯ হাজার ৪৪টি কিট।

এ ছাড়া জম্মু বিভাগে বিতরণ করা হয়েছে ২৬ হাজার ১টি কিট। সেখানে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। অঞ্চলটির জন্য ৫১ হাজার ৩৩০টি কিট প্রস্তুত করা হয়েছে। বিতরণের বাকি ২৫ হাজার ৩২৯টি।

চিকিৎসা স্বাস্থ্য এবং রাজস্ব দল কর্তৃক বিতরণ করা কিটের মধ্যে রয়েছে অক্সিমিটার, ওষুধের কিট, ভিটামিন, কাশির সিরাপ এবং ডস বই। মার্কেটে অক্সিমিটার সংকট দেখা দিয়েছে বলে রোগীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই এগুলো বিতরণের সিদ্ধান্ত নেয় প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park