1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 28, 2026, 5:18 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

কোম্পানির রিটার্ন দাখিলের সময় ৩০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি

  • প্রকাশিত : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
  • 206 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: কোম্পানি শ্রেণির করদাতার ২০২৩-২৪ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
কোম্পানি শ্রেণির আয়কর দাখিলের সময় শেষ ছিল ২৮ ফেব্রুয়ারি। তবে অনেক কোম্পানিসহ এফবিসিসিআই ইতোমধ্যে সময় বৃদ্ধির আবেদন করেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব মো. বাপন চন্দ্র দাস সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এনবিআরের জনসংযোগ দপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আদেশে বলা হয়েছে, কোম্পানি শ্রেণির করদাতার ২০২৩-২৪ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আয়কর আইনের প্রদত্ত ক্ষমতাবলে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো।
প্রসঙ্গত, কোম্পানি শ্রেণির করদাতারা তাদের আয় বছর শেষের পরে সাত মাস সময় পান আয়কর রিটার্ন দাখিলের জন্য। দেশের অধিকাংশ কোম্পানির আয় বছর অর্থবছরের (জুলাই থেকে জুন) সঙ্গে মিলিয়ে। আর ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিগুলো পঞ্জিকা বছরের (জানুয়ারি-ডিসেম্বর) সঙ্গে মিলিয়ে আয় বছর ঠিক করে থাকে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park