1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 26, 2026, 12:59 pm
সংবাদ শিরোনাম :

গত ২৪ ঘন্টায় আরও ২১৫ জনের মৃত্যু

  • প্রকাশিত : Thursday, August 12, 2021
  • 518 বার পঠিত

দেশে গত ২৪ ঘণ্টায় ২১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৩ হাজার ৬১৩ জনের।বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার দেশে করোনায় একদিনে ২৩৭ জনের মৃত্যু হয়।

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১০ হাজার ১২৬। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৪৫ হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২২ দশমিক ৪৬ শতাংশ।

২৪ ঘন্টায় সুস্থ ১৩ হাজার ৯৯০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park