মোশাররফ হোসেন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকার জমজমাট অনুষ্ঠান কাল।
নিউইয়র্ক জেকসান হাইটসের মামাস মিলনাতনে সন্ধ্যায় বিজয় দিবস, নতুন কার্যকরী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠানে বড়রকমের উপস্থিতির আশা করছেন সংগঠনের সভাপতি মাহমুদ আহমেদ।
গতকাল অনুষ্ঠানের প্রস্তুতি ও সাংস্কৃতিক পর্বের চূড়ান্ত অনুশীলন শেষে তিনি বলেন নিউইয়র্ক নিউজার্সি, ফ্লোরিড়া, টেক্সাস, কানেক্টিকাট, বোস্টন, মেরিনল্যান্ড সহ বিভিন্ন প্রদেশ ও কানাডার কার্যকরী কমিটির কর্মকর্তাবৃন্দ ও সদস্য এবং পরিবারের সদস্য, আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানানোর জন্য অপেক্ষার প্রহর গুনছি।
সন্ধ্যায় বাংলাদেশের বিজয় দিবসের কবিতা, গান পরিবেশন করবেন এলামনাই সদস্য ও পরিবারের সদস্য। অতঃপর প্রথম পর্বের অনুষ্ঠান অভিষেক, শপথ গ্রহণ, সবশেষে বাংলাদেশের আজকের প্রজন্মের জনপ্রিয় শিল্পী বকুল, শশী ও আফজাল গানে গানে মাতিয়ে তুলবেন মধ্যরাত অবধি। একই সংগে চলবে মুখরোচক খাবার ও মিষ্টির নৈশভোজ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ অনুষ্ঠানে নিউইয়র্ক সম্মিলিত বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের সাবেক অধ্যাপক আশরাফ উদ্দিন আহমেদ ও বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল নিউইয়র্ক, নাজমুল হুদা।
অনুষ্ঠানে সম্মিলিত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান নির্বাচন কমিশনার সামসুদ্দিন আযাদ, অনুষ্ঠান সমন্বয়ক অধ্যাপক জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেনস, জাহাঙ্গীর কবির, আবু তালেব চৌধুরী, শাহীন আজমল, জসিম চৌধুরী, কবির কিরণ,মনোয়ারুল ইসলাম, এবং অনলাইনে টেক্সাস থেকে সিনিয়র সহ সভাপতি সেকান্দর চৌধুরী, টরেন্টো থেকে সিনিয়র সদস্য ও দূরবীণ২৪.ডট কম সম্পাদক ও প্রকাশক মোশাররফ হোসেন বক্তব্য রাখেন।
অপরদিকে সাংস্কৃতিক পর্বের অনুষ্ঠান পরিচালনা করেন ছনদা বিনতে সুলতান, ইয়াসমিন ফাততাহ ঝর্ণা, ফাহমিদা ঝিগর জাহান।
বিজয়ের গান ও একক সংগীত পরিবেশন করেন হাসান মাহমুদ, মিলি, লিলি,ফুলু , রেজা,তিন অতিথি। কবিতা আবৃত্তি করেন অধ্যাপক জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেনস, চানদা, পলি,শিবলী।