1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 24, 2026, 3:28 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেট আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশিত : রবিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২১
  • 689 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :  জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষিত নতুন পরীক্ষার সময়সূচী বাতিল, অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ এবং ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা মার্চের মধ্যে গ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২৮ ফেব্রয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফটক আটকে রেখে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা মার্চের মধ্যে পরীক্ষা গ্রহণের দাবি জানান। পরীক্ষার ব্যাপারে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা দাবি থেকে সরে আসবেন না বলে জানিয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এদিকে গত সোমবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়েল সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলে এর প্রতিবাদে দেশেব্যাপী বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আগামী ২৪ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষাও শুরুর নতুন ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park