1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 22, 2026, 5:50 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২০
  • 458 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় আসিফ হাওলাদার (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি সদর উপজেলার বৈদারাপুর এলাকায় ইট বোঝাই ট্রলি উল্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ হাওলাদার নলছিটি উপজেলার প্রতাপ গ্রামের মোহাম্মদ আলী হোসেন হাওলাদারের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, নলছিটি উপজেলার প্রতাপ গ্রাম থেকে ইট বোঝাই করে একটি ট্রলি নিয়ে চালক সাইদুল ইসলাম (১৬) ও তাঁর প্রতিবেশী আসিফ হাওলাদার রাজাপুরের দিকে যাচ্ছিল। বৈদারাপুর এলাকায় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আসিফের মৃত্যু হয়।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রলি চালক ঘটনার পর থেকে পলাত রয়েছে।

নিহতের বাবা মোহাম্মদ আলী হাওলাদার বলেন, আমার ছেলে বাড়ির পাশের মাঠে খেলা করছিল। সেখান থেকে ট্রলি চালক সাইদুল তাকে রাজাপুর নিয়ে যাওয়ার কথা বলে গাড়িতে উঠায়। পরে জানতে পারি ট্রলি উল্টে আমার ছেলে মারা গেছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park