1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 18, 2026, 2:49 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ঢাবিতে পরীক্ষা ছাড়াই শুরু হচ্ছে নতুন সেমিস্টার

  • প্রকাশিত : Sunday, October 11, 2020
  • 666 বার পঠিত
মুক্তি ও গণতন্ত্র তোরণ, ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশের একটি তোরণ। ছবি: সংগৃহীত

করোনা মহামারির মধ্যে সেশনজট এড়ানোর জন্য শিক্ষা কার্যক্রম চলমান রাখতে চলতি সেমিস্টারের ক্লাস শেষ হওয়ার পর পরবর্তী সেমিস্টারের ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। চলতি সেমিস্টারের পরীক্ষা না নিয়েই পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরুর এমন নির্দেশনা প্রশাসনের। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল রবিবার ( ১১ অক্টোবর) এসব তথ্য জানিয়েছেন।

অধ্যাপক মাকসুদ কামাল জানান, আপাতত পরীক্ষা হচ্ছে না। তবে সেশনজট এড়াতে ও শিক্ষার্থীদের এগিয়ে রাখার জন্য পরবর্তী সেমিস্টারের ক্লাস অনলাইনে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয় খোলার পর হয়তো দুই সেমিস্টারের পরীক্ষা কম সময়ের ব্যবধানে নেওয়া হতে পারে।

রেজিস্ট্রারের কার্যালয়ের সূত্রে জানা যায়, পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু করার কথা জানিয়ে সব বিভাগের প্রধান এবং ইনস্টিটিউটের প্রধানের কাছে একটি চিঠি পাঠিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। চিঠিতে বলা হয়েছে, শিক্ষকেরা নিয়মিত অনলাইনে ক্লাস নিচ্ছেন। শিক্ষার্থীরাও ক্লাসে অংশ নিচ্ছেন।

দেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় গত ১৮ মার্চ থেকে ছুটি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের চলতি সেমিস্টার জুলাই মাসেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মহামারির কারণে তা পিছিয়ে যায়। গত তিন মাসে কিছু বিভাগ ক্লাস শেষ করতে পারলেও বিশ্ববিদ্যালয় না খোলায় পরীক্ষা আটকে আছে। এরই মধ্যে পরীক্ষা ছাড়াই পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু হতে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park