1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 28, 2026, 3:58 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

তেলের দাম আরও কমল ওমিক্রনের প্রভাবে

  • প্রকাশিত : মঙ্গলবার, নভেম্বর ৩০, ২০২১
  • 475 বার পঠিত

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে টিকার কার্যকারিতা নিয়ে মডার্নার সিইও সন্দেহ প্রকাশের পর মঙ্গলবার (৩০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৩ শতাংশ কমে গেছে। এতে তেলের চাহিদা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল ফিনান্সিয়াল টাইমসকে এক সাক্ষাতকারে জানিয়েছেন, বিদ্যমান কোভিড-১৯ টিকাগুলো করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে ততটা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই, যতটা ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ছিল।

ব্রেন্ট ক্রুড ফিউচার ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ৯ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেল প্রতি ৭১ দশমিক ২৯ ডলারে অবস্থান করছে। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত ফিউচার ১ দশমিক ৮৩ ডলার বা ২ দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়ে ৬৮ দশমিক ১২ ডলারে অবস্থান করছে। এটি চলতি বছরের ২৬ আগস্টের ৬৭ দশমিক ০৬ ডলারের পর, সবচেয়ে দূর্বল।

এই ভ্যারিয়েন্টটির অর্থনৈতিক পুনরুদ্ধারকে বাধাগ্রস্ত করার বিষয়ে মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে ফেডের চেয়ারম্যান জেরোম পাওয়েল কথা বলবেন।

এদিকে ইউবিএস এর পল ডোনোভান একটি নোটে বলেছেন, অর্থনৈতিক প্রভাব ভয় দ্বারা এবং নীতি প্রতিক্রিয়ায় চালিত হয়।

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে নতুন করে লকডাউনের সম্ভাবনা বেড়ে যাওয়া এবং তেলের চাহিদা কমার সম্ভাবনায়, শুক্রবার (২৬ নভেম্বর) অন্যান্য বাজারের সঙ্গে তেলের দাম প্রায় ১২ শতাংশ কমে গেছে। তবে নতুন এ ভ্যারিয়েন্টটি কতটা গুরুতর তা এখনও স্পষ্ট নয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park