1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 20, 2026, 5:51 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

দেশে ১৫ দিনে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু, ৪ হাজারের বেশী শনাক্ত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৫, ২০২২
  • 240 বার পঠিত

দেশে ১৫ দিনে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু, ৪ হাজারের বেশী শনাক্ত হয়েছে। দেশের ডেঙ্গু পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ নেই। প্রায় প্রতিদিনই শনাক্তে নতুন রেকর্ড তৈরি হচ্ছে। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তে নতুন রেকর্ড গড়ে চলতি মাসের ১৫ দিনেই রোগী ৪ হাজার ছাড়িয়ে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ২৩২ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৮৮১ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৮ হাজার ৯৫ জন এবং ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ১০৭ জন। ঢাকার বাইরে মোট রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৩৭ জন। তাঁদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৭৪ জন। এ সময় মৃত্যু হয়েছে ৪০ জনের। আর চলতি মাসের ১৫ দিনেই মৃত্যু হয়েছে ১৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আগস্টের ৩১ দিনে মোট ৩ হাজার ৫৩১ রোগী শনাক্ত হয়েছিল। আর চলতি মাসের ১৫ দিনে রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৪ হাজার ৫১ জন। ১৫ দিনে মৃত্যু হয়েছে ১৯ জনের। জুনে মৃত্যু হয়েছিল একজনের, জুলাইতে ৯ জনসহ সব মিলে সর্বমোট ৪০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৯৫ জন। যা এ বছরের দৈনিক সর্বোচ্চ শনাক্ত। গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। শনাক্তদের মধ্যে ঢাকায় ২৯৪ জন এবং বাইরে ১০১ জন। আর আগের দিন শনাক্ত হয়েছিল ৩৮৯ জন। তাঁদের মধ্যে ঢাকায় শনাক্ত হয়েছেন ২৬৪ জন এবং বাইরে ১২৫ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ৩১১ জন ডেঙ্গু রোগী। তাঁদের মধ্যে রাজধানীর ৫০টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৯৭১ জন এবং বাইরে ৩৪০ জন।

আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব সর্বোচ্চ চূড়ায় উঠবে বলে কীটতত্ত্ববিদেরা আগে থেকেই সতর্ক করে আসছিলেন। যেখানে চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় ২৭০ জন রোগী শনাক্ত হচ্ছে। গেলো কয়েকদিনের বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধ পানিতে এডিস মশার বংশবৃদ্ধির আশংকা দেখা দিচ্ছে। সেইসাথে আগামীতে ডেঙ্গু রোগীর সংখ্যা আশংকাজনক ভাবে বাড়তে পারে ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park