1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 2, 2026, 10:27 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

নতুন নয়, বিদ্যমান সড়ক সংস্কারে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : মঙ্গলবার, মে ১০, ২০২২
  • 255 বার পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

নতুন সড়ক নির্মাণের চেয়ে বিদ্যমান সড়কে রক্ষাণাবেক্ষণের গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন সড়ক নির্মাণে ব্রেক (বিরতি) দিয়ে পুরাতন সড়কে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আরওপড়ুনঘূর্নিঝড় অশনি ‘সতর্ক থাকুন যত দ্রুত সম্ভব ফসল কেটে ফেলুন’

মঙ্গলবার (১০ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম। সেখানে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান পরিকল্পনামন্ত্রী।

এসময় পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মামুন-আল-রশীদ, কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য শরিফা বেগমসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, নতুন সড়ক আর না বানিয়ে চলমান সড়ক রক্ষণাবেক্ষণের পরিধি বাড়াতে একনেক সভায় প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেনছেন, পৃথিবীর মধ্যে বাংলাদেশে সড়কের ঘনত্ব বেশি। নতুন সড়ক নির্মাণে ব্রেক (বিরতি) দিয়ে যেগুলো বানানো হয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে। দেশে যথেষ্ট সড়ক নির্মাণ করা হয়েছে।

এদিন একনেক সভায় শেখ কামাল আইটি ট্রেনিংসহ ১১ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৮২৫ কোটি ৭৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৯৬৩ কোটি ৩৮ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থা থেকে ১ হাজার ২২০ কোটি ৪৬ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা থেকে ৬৪১ কোটি ৯০ লাখ টাকা ব্যয় করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park