1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 19, 2026, 9:25 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পরামর্শ ডব্লিউএইচওর

  • প্রকাশিত : বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২০
  • 411 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : চীন থেকে ছড়ানো নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে শনাক্তের সংখ্যা প্রায় তিন কোটিতে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, দেশটিতে আক্রান্ত শনাক্তের সংখ্যা প্রায় ৬৮ লাখ আর ভারতে ৫০ লাখ।

এদিকে, মহামারির মধ্যেই শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ অধিবেশন। অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পুরোপুরি স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রায় ৬৮ লাখ মানুষ করোনার সংক্রমণের শিকার হয়েছে; মৃতের সংখ্যাও দুই লক্ষাধিক। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দৃঢ় মানসিকতার মধ্য দিয়েই করোনাভাইরাস মোকাবিলা করতে হবে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের বিজ্ঞানী ডক্টর স্কটকে আমি সফল বলব। তাঁর দক্ষতাতেই ডিসেম্বরের আগে বাজারে আসবে করোনার ভ্যাকসিন। অথচ বিরোধীরা চাইছে না, নির্বাচনের আগে ভ্যাকসিন আসুক।’ রাশিয়ার সংবাদ সংস্থা তাস এ খবর জানিয়েছে।

এদিকে, করোনা মহামারির মধ্যে শুরু হওয়া জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে সংস্থাটির মহাপরিচালক আন্তোনিও গুতেরেস ঐক্যের ডাক দিয়েছেন।

আন্তোনিও গুতেরেস বলেন, ‘আমরা জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছি। কিন্তু চলমান করোনা মহামারির কারণে আমরা নতুন সংকটের মুখে রয়েছি। বৈশ্বিক ঐক্যের মাধ্যমে এই সংকট দূর করতে হবে।’

দেশে দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে—এমন প্রসঙ্গ টেনেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেডস আধানম গ্যাব্রিয়েসুস। তিনি স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

ট্রেডস আধানম গ্যাব্রিয়েসুস বলেন, শিশুদের নিরাপদ রাখার দায়িত্ব কেবল শিক্ষাপ্রতিষ্ঠান, সরকার বা পরিবারের নয়; এটা আমাদের সবার দায়িত্ব। এখনো ঝুঁকি কেটে যায়নি; বরং মহামারি এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে। তাই শিশুদের শিক্ষা দিতে হবে কীভাবে নিরাপদ থাকবে তারা, কীভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park